শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

২২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন লাগার প্রায় ২২ ঘণ্টা হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনটেইনার ডিপোতে কেমিক্যালের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনো ঘটনাস্থলে কেমিক্যালের আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। তারা কনটেইনারগুলো সরিয়ে নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকালে ঘটনাস্থল থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানিয়েছিলেন, থেমে থেমে বিস্ফোরণ হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে যেতে পারছিলেন না। ফলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।

ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুরো ডিপোতে শত শত কনটেইনার। এর মধ্যে কোনটিতে কেমিক্যালের গ্যালন আছে বা নেই, সেটা বোঝা কঠিন। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না।

সম্পর্কিত খবর