শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

একমাত্র সন্তানের মুখ দেখে নাম রাখা হলো না মনিরুজ্জামানের

এক সপ্তাহ আগে কন্যা সন্তানের বাবা হন ফায়ার সার্ভিসের কর্মী মো. মনিরুজ্জামান (৩২)। বাড়িতে ফোন করে বলেছিলেন, ‌‘ছুটি নিয়ে শিগগিরই আমার সন্তানকে দেখতে আসবো। আমি এসেই তার নাম রাখবো।’ ছুটি পেয়েছেন ঠিকই, কিন্তু সেই ছুটিতে একমাত্র সন্তানতে দেখতে যেতে পারবেন না মনিরুজ্জামান।

শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বেরসকারি বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে তিনি মারা গেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে লাশ রাখা আছে।

মনিরুজ্জামানের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তারা পাঁচ ভাই ও এক বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালে বিয়ে করেন মনিরুজ্জামান। তার স্ত্রী বরিশালে বাবার বাড়িতেই থাকেন। এক সপ্তাহ আগে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।

সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন বলেন, ‌‘মনিরুজ্জামান কিছুদিন আগে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসে যোগ দেন। একমাত্র সন্তানকে দেখার জন্য বরিশাল যাওয়ার কথা ছিল তার। বাড়িতে বলেছিলেন, নিজে এসে মেয়ের নাম রাখবেন। নামটা মনে মনেই রেখেছিলেন, কাউকে বলেননি। কিন্তু তার সেই ইচ্ছে আর পূরণ হলো না।’

খবর পেয়ে ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন মনিরুজ্জামানের মামা মীর হোসেন। লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মীর হোসেন বলেন, ‌‘খবর পেয়ে হাসপাতালে এসে ভাগনের লাশ শনাক্ত করেছি। মনিরুজ্জামান আমার বড় বোনের ছোট ছেলে। তার একটি মেয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘৭-৮ বছর হয়েছে চাকরিতে যোগ দিয়েছে। দুই মাস আগে বদলি হয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে আসে। এর আগে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত ছিল। গত শুক্রবার আমার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল। তার কর্মস্থল কুমিরায় গিয়েছিলাম। ছবিও তুলেছি। একসঙ্গে খেয়েছি।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করবো।’

সম্পর্কিত খবর