শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

অস্ত্রধারী ছিনতাইকারীর কাছ থেকে বেঁচে ফিরলেন ব্রাজিল ডিফেন্ডার

ক্লাব ফুটবলের বিরতিতে দেশে ফিরে বড় বিপদেই পড়তে হলো ব্রাজিল ডিফেন্ডার এমারসন রয়ালকে। অস্ত্রধারী এক ছিনতাইকারীর সামনে পড়েছিলেন তিনি। পরে অফ-ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে এই যাত্রায় পার পেয়ে যান ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলা এই তারকা।

বৃহস্পতিবার ভোরে ব্রাজিলের এক নাইটক্লাবের বাইরের ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিজ শহর সাও পাওলোর নাইটক্লাবে পরিবার ও বন্ধু-বান্ধবসহ ঘুরতে যান ২৩ বছর বয়সী এমারসন। যেখানে ক্লাবের বাইরে রাত তিনটায় ডিউটির বাইরে থাকা এক পুলিশ তার সঙ্গে ছবি তুলতে আসেন।

পরক্ষণেই অস্ত্র হাতে এক ছিনতাইকারী এমারসনের দিকে এগিয়ে আসেন ও অর্থ দেওয়ার দাবি করেন। এটি বুঝতে সময় লাগেনি সেই পুলিশ কর্মকর্তার। ছিনতাইকারীকে ধাওয়া করেন ও ২৯ রাউন্ড গুলি ছোড়েন! একটি গুলি ছিনতাইকারীরর পেছনে লাগে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যম ইওএলের বরাতে জানা যায়, শুক্রবার আক্রমণকারী সেই ছিনতাইকারীর অস্ত্রপচার করা হয় ও শরীর থেকে বুলেট বের করা হয়। পরবর্তীতে এমারসন তার বাবাসহ পুলিশ স্টেশনে যান ও মামলা করেন।

এনিয়ে বার্সেলোনার সাবেক তারকার বাবা গ্লোবো ইস্পোর্তে বলেন, ‘আমরা মজা করছিলাম, অন্যদিকে বাইরে ঘটনাটি ঘটে। যেটা খুবই খারাপ ছিল। প্রকৃতপক্ষে এটা একটা হরর ঘটনা। এমনটা যেন আর কারও সঙ্গে না ঘটে।’

সম্পর্কিত খবর