বৃহস্পতিবার কল্যান পার্টির সাথে সংলাপ করবে বিএনপি
ভিন্নবার্তা প্রতিবেদক: সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল বলেন,বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক- এর নেতৃত্বে প্রতিনিধি ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে প্রতিনিধি সংলাপে অংশ নেবেন।



