শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

সহকারী শিক্ষক পদে শেষ ধাপের পরীক্ষা শুক্রবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট জেলার পরীক্ষাও এই ধাপের সঙ্গে নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা ৩ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে। তবে পরীক্ষাসংক্রান্ত আনুষঙ্গিক কাজের জন্য পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এসময়ের পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।

এদিন ৩২ জেলায় পরীক্ষা সহ ১৮ জেলার সব ও ১৪ জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো- জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়।

যেসব জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো- নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা), নাটোর (নলডাঙ্গা, সদও ও সিংড়া), কুষ্টিয়া (ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী), ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা), সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর ও তালা), বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল), জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী), রাজবাড়ী (বালিয়াকান্দি ও সদর), পিরোজপুর (ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া), পটুয়াখালী (বাউফল, দশমিনা ও গলাচিপা), সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা), হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট), কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদও ও নাগেশ্বরী) ও গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী)।

মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। তিন পর্বে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

সম্পর্কিত খবর