শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফুচকা খেতে গিয়ে লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী, এরপর…

ভারতের ইন্দোরে সিনেমার কাজ করতে গিয়েছিলেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। সঙ্গে ছিলেন প্রযোজক বন্ধু সন্তোষ গুপ্ত। নতুন শহর, যা দেখছিলেন বিভোর হয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। বিশেষত রাস্তার ধারের খাবার দোকানগুলো। কথায় কথায় বন্ধু বলল, এখানকার এক দোকানের ফুচকা ও চাট বিখ্যাত। ব্যস! কাজের ফাঁকে গাড়ি নিয়ে সোজা ফুচকার সন্ধানে।

ফুচকা বিক্রেতার হাত ম্যাজিকের মতো। একটা ফুচকা মুখে দিতে না দিতেই চোখ বুজে আসে কাম্যার। সুস্বাদু ফুচকা যে কতগুলো খেয়েছেন, তার হিসাব নেই। জায়গাটাও ছিল দারুণ সুন্দর। তাই আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। হাতে থাকা খামটা কোথায় রেখেছেন সেদিকে আর খেয়াল ছিল না। সেই খামে ছিল ১ লাখ টাকা। এমনটাই জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

খাওয়া শেষে ছবি তুলে যখন হোটেলে ফিরেছেন, তখন কাম্যার মনে পড়ে খামটার কথা। এরপর দুশ্চিন্তায় পড়ে যান তিনি। আর কি পাবেন? আবার অত দূর যাওয়ার মানেই হয় না।

মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে বলতে ইন্দোরের গল্প বলছিলেন অভিনেত্রী। গত রোববার এ ঘটনা ঘটে। কিন্তু টাকা কি ফিরে পেয়েছিলেন?

অভিনেত্রী জানান, সন্তোষ বারবার করে বলায় শেষ দিকে ওই ফুচকার দোকানে ফিরে গিয়েছিলেন তিনি। তবে যা দেখলেন, নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না। ঠিক যেখানে খামটা ফেলে গিয়েছিলেন, সেই টেবিলটার উপরেই পড়েছিল খামটা। কেউ স্পর্শও করেনি।

দোকানের মালিক দীনেশ গুজ্জরের সঙ্গে কথা বলে খামটি নিয়ে আসেন কাম্যা। অভিনেত্রীর কথায়, ‘এত আশ্চর্য হইনি এর আগে। ধন্যবাদ দিলেও তাদের ছোট করা হয়। ইন্দোরের মানুষ এত ভালো এবং উদার আমি সে দিন জানলাম।’

সম্পর্কিত খবর