শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ১২শ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ২

 

প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আইএফআইসি ব্যাংকের পল্টন ও শান্তিনগর শাখার মাধ্যমে এ টাকা পাচার হয়।

সোমবার রাজধানীর আইডিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গ্রেফতারকৃতরা হলেন- দিদারুল আলম টিটু ও তার সহযোগী কবির হোসেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের ডিজি শহিদুল ইসলাম জানান,  সোমবার দুপুরে ১৫টি মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত আসামি দিদারুল আলম টিটু ও তার সহযোগী কবির হোসেনকে বিজয়নগরের আফতাব সেন্টার থেকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই দুজন আসামি ছাড়াও আব্দুল মোতালেবসহ অন্যান্য সহযোগী মিলে মেসার্স এগ্রো বিডি এন্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি এবং হ্রেব্রা ব্রাঙ্কো নামে তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পোল্ট্রি ফিড মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ মদ, সিগারেট ও ফটোকপির মেশিন আমদানি করে। এর মধ্যমে বিপুল শুল্ক ফাঁকি দিয়ে মোট ১ হাজার ১৯৭ কোটি টাকা মানি লন্ডারিং করেছে চক্রটি।

‘৪৩২ কোটি টাকা মানি-লন্ডারিংয়ের দায়ে মেসার্স এগ্রো বিডি এন্ড জেপি’র বিরুদ্ধে পল্টন থানায় মোট নয়টি মামলা দায়ের করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ৪৩৯ কোটি টাকা মানি লন্ডারিংয়ের দায়ে হেনান আনহুই এগ্রো এলসি নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল্টন থানায় মোট ছয়টি এবং ২৯১ কোটি টাকা মানি লন্ডারিংয়ের দায়ে হ্রেব্রা ব্রাঙ্কো নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল্টন থানায় মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম জানান, আইএফআইসি ব্যাংকের পল্টন ও শান্তিনগর শাখার মাধ্যমে টাকাগুলো পাচার করা হয়েছে। তাদেরকে জবাবদিহি করলে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানায়, কর ফাঁকি এবং টাকা পাচারের জন্য যত রকম কাগজপত্রের প্রয়োজন হয় সবগুলো ফটোশপের মাধ্যমে প্রস্তুত করেছিল প্রতারক চক্রটি। অস্তিত্বহীন প্রতিষ্ঠানগুলোর নামে মোট ১২১টি কন্টেইনারে পোল্ট্রি ফিড মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে মদ, সিগারেট ও ফটোকপির মেশিন আমদানি করা হয়েছে।

চক্রের অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

সম্পর্কিত খবর