শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

উৎপাদনে ফিরেছে আরএকের টাইলস ইউনিট

বিদ্যুৎ সরবরাহ কিছুদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হওয়ায় পুনরায় স্যানিটারি পণ্যের উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন ইউনিট। এর আগে গত ১৬ মে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছিল রক্ষণাবেক্ষণের কারণে তাদের এ ইউনিটের উৎপাদন কার্যক্রম কিছুদিন বন্ধ থাকবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত বিক্রি হয় ৬৮৫ কোটি টাকার। যেখানে আগের হিসাব বছরে বিক্রি ছিল ৫২৮ কোটি ৮৯ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২৯ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয় ৯০ কোটি ৫২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩১ কোটি ৬ লাখ টাকা।

সম্পর্কিত খবর