শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

ওটিসির কোম্পানির মালিকানা কিনেছেন সাকিব-হিরু

ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) দুর্দশাগ্রস্ত কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানা কিনে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান। সম্প্রতি ওটিসিতে কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন তারা। এর আগে গত মাসে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির বর্তমান উদ্যোক্তাদের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছিল।

এ বছরের ২৭ এপ্রিল বিএসইসির পক্ষ থেকে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক সৈয়দ আশিকের ১৮ দশমিক ৪০ শতাংশ, সৈয়দা আতিকার ১৫ দশমিক ৯৭ শতাংশ এবং তাজাক্কা তানজিমের ১৩ দশমিক ৮০ শতাংশ শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়া হয়। সব মিলিয়ে এ তিনজনের কাছে কোম্পানিটির ২৪ লাখ ৮ হাজার ৭৫০টি বা ৪৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার ছিল। তাদের কাছ থেকে এসব শেয়ার কিনে নিয়েছেন তিন প্রতিষ্ঠান ও চার ব্যক্তি। এর মধ্যে ইশাল কমিউনিকেশন ১৪ দশমিক ৪০ শতাংশ, জাভেদ এ মতিন ২ দশমিক ৪০ শতাংশ, মোনার্ক এক্সপ্রেস লিমিটেড ৪ দশমিক ৮০ শতাংশ, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ দশমিক ৪০ শতাংশ, এএফএম রফিকুজ্জামান ১০ শতাংশ, মাসুক আলম ৬ শতাংশ ও মুন্সী শফিউদ্দিন ৮ দশমিক ১৭ শতাংশ শেয়ার কিনেছেন। এর মধ্যে ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্ব করছেন আমিনুল ইসলাম শিকদার ও মো. খায়রুল বাশার এবং লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্ব করছেন মো. হুমায়ুন কবির। মোনার্ক এক্সপ্রেস লিমিটেড হচ্ছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের সাবসিডিয়ারি কোম্পানি। আর লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ হচ্ছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরুর পারিবারিক প্রতিষ্ঠান। জাভেদ এ মতিন হচ্ছেন সাকিব আল হাসান ও হিরুর মালিকানাধীন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংসের অন্যতম অংশীদার।

এ বিষয়ে জানতে চাইলে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরু বণিক বার্তাকে বলেন, কোম্পানিটিতে নতুন করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন চালু করতে চাই। এতে কোম্পানিটির বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

সম্পর্কিত খবর