শিরোনাম
ট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দামবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
down of head

প্রয়োজনে কর কমিয়ে চাল আমদানি করা হবে : খাদ্যমন্ত্রী

চালের দর স্থিতিশীল রাখতে প্রয়োজনে কর কমিয়ে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।আজ সোমবার সচিবালয়ে বসে ভার্চুয়াল মাধ্যমে খুলনা ও বরিশাল বিভাগে অভ্যন্তরীণ চাল সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন খাদ্যমন্ত্রী।তখন তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হলে প্রয়োজনে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে।অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয়, সবই করা হবে। প্রয়োজনে ট্যাক্স (কর) কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিভিন্ন কর্পোরেট হাউস বাজার থেকে ধান-চাল কেনায় লিপ্ত হয়েছে। তারা কৃত্রিম কোনো সঙ্কট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘বোরো সংগ্রহ সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জুনের মধ্যে ৭০ শতাংশ সংগ্রহ সম্পন্ন করতে হবে। যেসব মিল মালিক চুক্তিবদ্ধ চাল আগে পরিশোধ করবে, প্রয়োজনে তাদের আরও বরাদ্দ দেওয়া হবে।’

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, খুলনা ও বরিশাল বিভাগের জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপপরিচালক, খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মিল মালিকরা সভায় যুক্ত ছিলেন।

সম্পর্কিত খবর