শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচেতনতামূলক বিজ্ঞাপনে নিপুণ

অভিনেত্রী নিপুণ আক্তার আবারও বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এবার একটি সচেতনতামূলক কাজে দেখা যাবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ শিল্পীকে। বিজ্ঞাপনটি প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ।

এর আগে গত ২৯ মে মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে বিজ্ঞাপনটির চিত্রায়ণ হয়। এটি পরিচালনা করেছেন বিপ্লব নামের একজন নির্মাতা।

এ বিষয়ে জানতে চাইলে নিপুণ জানান, এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে জোর দিচ্ছেন। উনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে আছি।’

জানা যায়, দ্রুত সম্পাদনা শেষে বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

উল্লেখ্য, চলতি বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ভোজ্যপণ্যের বিজ্ঞাপন করেছেন নিপুণ। এ ছাড়াও সিনেমা ও সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।

সম্পর্কিত খবর