শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে হাতিরঝিলের মোড়ল গলির সামনে মধুবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার এসআই সজিব জানান, নিহতদের এক যুবকের নাম মো. শাহিন (২০)। আরেকজনের নাম জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সজিব আরও জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুজনই মাথায় আঘাত পেয়ে মারা যান।

সম্পর্কিত খবর