শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিশ্বে দুই শতাধিক মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত

ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সি প্রকাশিত হাল নাগাদ প্রতিবেদনে জানিয়েছে, মহামারি আকারে ছড়ানো দেশগুলোর বাইরে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ২১৯ জনে দাঁড়িয়েছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) বুধবার রাতে মহামারি সংক্রান্ত এক রিপোর্টে বলেছে, এক ডজনেরও বেশি দেশে মাঙ্কিপক্স অস্বাভাবিক পর্যায়ে রয়েছে, যার বেশির ভাগ ইউরোপে।

এতে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইউরোপে সংক্রমণের চেইনগুলো পশ্চিম বা মধ্য আফ্রিকার সঙ্গে পরিচিত মহামারি সংক্রান্ত সংযোগ ছাড়াই শনাক্ত করা হয়েছে, সেখানে এই রোগটি স্থানীয় পর্যায়ে রয়েছে।’

আক্রান্তদের বেশির ভাগই যুবক, সমকামী সম্পর্কে যুক্ত হিসেবে তাদের চিহ্নিত করা হয়েছে।

যুক্তরাজ্যে মাঙ্কিপক্স অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, সেখানে মে মাসের প্রথম দিকে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত করা হয়, সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জন। আক্রান্তের দিক থেকে এর পরেই রয়েছে স্পেনে ৫১ জন এবং পর্তুগালে ৩৭ জন। ইউরোপের বাইরে কানাডায় ১৫ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন।

২০ মে মাঙ্কিপক্স সংক্রমণের রিপোর্ট সংরক্ষণ থেকে বুধবার পর্যন্ত সংক্রমণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে, ইইউ এজেন্সি বলেছে, ২০ মে ইউরোপে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন।

ইসিডিসি এই সপ্তাহের শুরুতে বলেছিল সংক্রমণের ঝুঁকি ‘অত্যন্ত কম’ তবে সতর্ক করে দিয়েছিল যে যাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে, যৌন অভিমুখিতা নির্বিশেষে তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

ক্লিনিকাল উপস্থাপনায় এটিকে হালকা বলে বর্ণনা করে বলা হয়েছে, এতে এখনও কারো মৃত্যু হয়নি।

সম্পর্কিত খবর