শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

বিয়ের প্রলোভনে সম্পর্ক, পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা

ফেনীতে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় তরুণী নিজেই এই মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার হিঙ্গলি ইউনিয়নের ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর মহিপালে আবাসিক এলাকায় একটি হোটেলে এনে তাকে বারবার জোরপূর্বক ধর্ষণ করেন বাবলু।

সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় ওই তরুণী।

অভিযুক্ত বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকার বাসিন্দা।

সম্পর্কিত খবর