জীবন বীমা করপোরেশনের বান্দরবান শাখা উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা
বান্দরবানে জীবন বীমা করপোরেশনের প্রস্তাবিত শাখা অফিস উদ্বোধনের লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের এমডি (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম। এ সময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও বান্দরবান সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আবচার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।



