শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ভোমরা স্থলবন্দরে রফতানি বেড়েছে ৩০ শতাংশের বেশি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশী পণ্য রফতানি বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানি বেড়েছে ৩০ শতাংশের বেশি। এতে করে রফতানি আয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্যবসায়ী ও বন্দরসংশ্লিষ্টরা জানান, ভারতীয় বাজারে চাহিদা বাড়ায় বাংলাদেশী পণ্য রফতানি বেড়েছে। রফতানীকৃত পণ্যের মধ্যে তাঁতের শাড়ি, গার্মেন্টস বর্জ্য, রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারকেল পাতার শলা, জুস, লিচু ড্রিংকস, চানাচুর ও চিপস অন্যতম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, গত অর্থবছরের প্রথম ১০ মাসে বন্দরটি ব্যবহার করে ১ লাখ ৮১ হাজার ৪৯৩ টন বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়েছিল। যার মূল্য ১ হাজার ৪৮২ কোটি ২৩ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে পণ্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৯২৫ দশমিক ২৬ টন, যা গত অর্থবছরের তুলনায় অন্তত ৩১ শতাংশ বেশি। রফতানীকৃত এসব পণ্যের মূল্য ২ হাজার ৪৫৯ কোটি ৫৯ লাখ টাকা।

ভোমরা স্থলবন্দরের রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাকির হোসেন মন্টু জানান, করোনা সংকট কাটিয়ে পণ্য রফতানিতে ঘুরে দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা। তিনি জানান, তার প্রতিষ্ঠানে ২০২০ সালের পর থেকে চলতি অর্থবছরের শুরুতে রফতানির পরিমাণ বেড়েছে। গত অর্থবছরের তুলনায় রফতানি বেড়েছে কমপক্ষে ৩৫-৪০ শতাংশ। রফতানীকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে জুস, লিচু ড্রিংকস, চানাচুর ও চিপসসহ বিভিন্ন পণ্য। এছাড়া শিগগিরই আকিজ ও ইফাদ গ্রুপের পণ্যসামগ্রী রফতানি করা হবে বলেও জানান তিনি। এরই মধ্যে প্রতিষ্ঠান দুটোর সঙ্গে রফতানি চুক্তির বিষয় আলোচনা চলছে।

ভোমরা স্থলবন্দরের অন্যতম পণ্য আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্য রফতানির পরিমাণ বেড়েছে। রফতানীকৃত পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস বর্জ্য, সুতার বর্জ্য ও রাইচ ব্র্যান অয়েল। তিনি জানান, তার প্রতিষ্ঠানে মাসে ৪৫-৫০ হাজার টন বিভিন্ন ধরনের বাংলাদেশী পণ্য রফতানি করছে, যা অন্য যেকোনো সময়ের তুলনায় ৩৫-৪০ শতাংশ বেশি।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, সম্প্রতি রফতানি আয় বেড়েছে। তাছাড়া অন্য যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশী পণ্য রফতানি বেড়েছে এ বন্দরে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোমরা শুল্ক স্টেশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর