বেস্ট সিএসআর ব্যাংকের কৃতিত্ব অর্জন এসসিবির
প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ডসে বেস্ট সিএসআর ব্যাংকের কৃতিত্ব অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)। প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের ক্ষমতায়ন এবং দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন, অগ্রগতি, অর্থনৈতিক পুনর্গঠনে সক্ষম করে তোলার প্রতিশ্রুতির জন্য ব্যাংকটিকে এ স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এ বিষয়ে বলেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পক্ষ থেকে ‘বেস্ট সিএসআর ব্যাংক’ অ্যাওয়ার্ডটি পেয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ অত্যন্ত গর্বিত। আমরা আশা করি সফল পদক্ষেপগুলো করপোরেট সেক্টরে সিএসের প্রোগ্রাম পরিকল্পনায় সহায়ক হবে।



