শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের তদন্ত করবে না ইসরায়েল

সাংবাদিক শিরিন আবু আকলেহের আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের পরিকল্পনা নেই ইসরায়েলের সামরিক বাহিনীর। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার( ১৯ মে) এমন তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করে, ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো একটি তদন্ত হলে ইসরায়েলের সমাজের তা দ্বন্দ্ব সৃষ্টি করবে।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গত ১১ মে অভিযান চালায় দেশটির সেনারা। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীদের অভিযোগ, ইসরায়েলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন আবু আকলেহ প্রাণ হারান।

সাংবাদিক শিরিনের স্বজনরা ইসরায়েলি বাহিনীর এমন নৃসংশতায় হতবাক। তবে শিরিনের হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েল তদন্ত করবে না শোনার পর শিরিনের পরিবার এক প্রতিক্রিয়ায় বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর শিরিন হত্যাকাণ্ড তদন্ত না করার খবর তাদের অবাক করেনি।

শিরিনের পরিবার বিবৃতি দিয়ে আরও জানিয়েছে, ‘ইসরায়েলের দিক থেকে এমন খবর প্রত্যাশিত। এ জন্যই আমরা চাইনি শিরিন হত্যাকাণ্ড তদন্তের অংশ হোক ইসরায়েল। আমরা চাই এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি ও বিচারের আওতায় আনা হোক।’

শিরিনের হত্যাকাণ্ড গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এমনকি তার কফিন বহন করা ফিলিস্তিনিদের ওপরেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববাসী। ইসরায়েলের এমন হিংস্র আচরণের কড়া প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দেশের প্রধানরা। দ্রুত ঘটনার তদন্ত করে বিচারের দাবি জানান তারা।

১৯৭১ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন এই খ্যাতিমান সাংবাদিক। তিনি ছিলেন একজন খ্রিষ্টান ও মার্কিন নাগরিক। জর্ডানের ইয়ারমুক ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় যাওয়ার আগে প্রাথমিকভাবে আর্কিটেকচারে পড়াশোনা করেন। স্নাতক শেষ করে তিনি ফিলিস্তিনে ফিরে আসেন ও কিছু গণমাধ্যমে কাজ করেন। আল-জাজিরার যাত্রা শুরুর এক বছর পর তিনি এর সঙ্গে যুক্ত হন। সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত খবর