শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

ছয় বছরের ছোট প্রেমিককে নিয়ে বিপত্তিতে রাখি

নতুন প্রেমে মজেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেও নিজের প্রেম ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছিলে তিনি। যদিও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে।

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নতুন প্রেমিক আদিল ডুরানিকে প্রকাশ্যে আনেন রাখি। ভিডিও কলে আদিলের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন তিনি। নতুন প্রেমিকের মধ্যে প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন এই ড্রামা কুইন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছে। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার এক মাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না।

তিনি আরও বলেন, আমি ওর (আদিল) থেকে ছয় বছরের বড়। আদিল আমাকে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, মালাইকা অরোরা-অর্জুন কাপুরের উদাহরণ টেনে ব্যাখ্যা করেছিলো। সে আমাকে ভালোবাসে, আমিও তার প্রেমে পড়েছি।

রাখি-আদিলের প্রেম বেশ জমে উঠেছে। ইতোমধ্যে ব্যবসায়ী প্রেমিক রাখিকে বিএমডব্লিউ কিনে দিয়েছেন। কিন্তু আদিলের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে এই সম্পর্ক নিয়ে খানিকটা সংশয়ে আছেন রাখি।

তার ভাষ্য, আদিলের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। কেননা আমি সিনেমা, টিভি ইন্ডাস্ট্রিতে খুব গ্ল্যামারাস ব্যক্তি। আমার সাজগোজ ওর (আদিল) পরিবারের অপছন্দ। আর এ কারণে ওর বাড়িতে ঝামেলাও হয়েছে। তবে প্রয়োজনে আমি নিজেকে বদলাতে রাজি আছি। যদিও ওর দিক থেকে কেউ আমাকে পরিবর্তন করতে বাধ্য করেনি। অনেক কষ্টে ভালোবাসা পেয়েছি। আশা করি, আদিলের পরিবার আমাকে মেনে নেবে।

সম্পর্কিত খবর