শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে হত্যার হুমকি দিয়ে অশালীন ও অরাজনৈতিক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার এই বক্তব্যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি নিয়ে ভাবি, রাজনৈতিক চিন্তা করি- আমরা কল্পনাও করতে পারি না একজন প্রধানমন্ত্রী অশালীনভাবে একজন বিরোধীদলের নেত্রীকে এভাবে হুমকি দিতে পারেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে ভয়ংকর মানসিকতার মানুষ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উনি যেভাবেই প্রধানমন্ত্রিত্বে আসুক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে তিনি এমন বক্তব্য দিতে পারেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ড. ইউনুস, তাকেও প্রধানমন্ত্রী পদ্মায় দুই বার চুবানোর কথা বলেছেন। এর নিন্দা জানাই।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। দেশের অর্থপাচারকারী পিকে হালদারদের পৃষ্ঠপোষক এই সরকার।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব শাহিন আকতার শাহীন প্রমুখ।

সভায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা মোস্তাফিজুর রহমান বিপুর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সম্পর্কিত খবর