শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪৩ কোটি ডলার

 

প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়ছে উল্লেখযোগ্য হারে। প্রণোদনা ও ডলারের দর বৃদ্ধির কারণে চলতি বছরের শুরু থেকে যে রেমিট্যান্স  বেড়েছে, তা অব্যাহত রয়েছে। ইতিবাচক এ ধারায় গত মাস নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ৭৭২ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ে এসেছিল ৬২৯ কোটি ডলার। এ হিসাবে পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪৩ কোটি ডলার, যা শতকরা হিসাবে প্রায় ২৩ শতাংশ।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, একক মাস হিসেবে গত নভেম্বরে ১৫৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই মাসে এসেছিল ১১৮ কোটি ডলার। এ হিসাবে একই মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৮ কোটি ডলার বা ৩২ শতাংশ বেশি। অবশ্য আগের মাস অক্টোবরে রেমিট্যান্স আসে ১৬৪ কোটি ডলার।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আহরণ বাড়াতে চলতি অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। কোনো ঝামেলা ছাড়াই সুবিধাভোগীরা প্রণোদনার অর্থ পাচ্ছেন। সম্প্রতি এক সার্কুলারে ডলার ভিন্ন অন্য মুদ্রায় দেড় লাখ টাকার সমপরিমাণ অর্থ পাঠালেও প্রণোদনা পেতে কাগজ লাগবে না বলে স্পষ্টীকরণ করা হয়েছে। একবারে এর চেয়ে বেশি অর্থ পাঠালে অবশ্য কাগজপত্র দিতে হবে এবং এগুলো জমার সময়সীমা পাঁচ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে। এর সঙ্গে দেশে ডলারের বিপরীতে টাকার দাম বাড়ায় আগের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন প্রবাসীদের সুবিধাভোগীরা। এ কারণে রেমিট্যান্স বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অন্যদিকে, রপ্তানিকারকদের সুবিধা দিলে কেন্দ্রীয় ব্যাংকও ডলারের দর কিছুটা বাড়াচ্ছে।

সম্পর্কিত খবর