শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু

একদিন বন্ধের পর আবারো পুরনো এলসির বিপরীতে টেন্ডার হওয়া অবশিষ্ট গম রফতানির অনুমতি দিয়েছে ভারতীয় কাস্টমস। এর পরই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে দেশে গম আমদানি শুরু হয়েছে। তবে ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানি করা হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি ভারতীয় কাস্টমস।

ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদনের পর গতকাল দুপুর ১২টার পর বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত গমবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১০ ট্রাক গম আমদানি হয়।

এর আগে গত শনিবার গম রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। এ সময় পুরনো এলসির বিপরীতে গম রফতানি করা হবে বলে জানায় ভারত। তবে মঙ্গলবার পুরনো এলসির বিপরীতেও গম রফতানি বন্ধ করে দেয় ভারত। ফলে ওইদিন সকাল থেকেই বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল। তবে বিকালের দিকে আগের কনসাইনমেন্টের অবশিষ্ট এক ট্রাক গম বন্দরে প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, ভারতে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে গম রফতানি বন্ধ করে দেয়া হয়। এতে করে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ১২ মে পর্যন্ত এলসি হওয়া গম রফতানির আশ্বাসসহ আগের এলসির বিপরীতে টেন্ডারকৃত গম রফতানি শুরু করে ভারত। এর ফলে আধাবেলা বন্ধের পর ওইদিন বিকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়।

বন্দরের ব্যবসায়ীরা জানান, রোববার সরকারি ছুটির কারণে বন্ধের পর সোমবার আবারো বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। তবে ওইদিন বিকাল থেকে আগের টেন্ডারকৃত গম ছাড়করণ দেয়া বন্ধ করে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। তবে শুধু আগের দিনের কনসাইনমেন্টের অবশিষ্ট ছয়টি ট্রাকে ২৪১ টন গম আমদানি হয়। পরবর্তী সময়ে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের ছাড় না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল। ওইদিন বিকালে আগের কনসাইনমেন্টের বাকি থাকা ৩৫ টন গমবাহী একটি ট্রাক বন্দরে প্রবেশ করে।

এমন পরিস্থিতিতে গতকাল ভারতের কলকাতায় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগের টেন্ডারকৃত গম ছাড়করণের অনুমতি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলে গতকাল সকাল থেকে আগের টেন্ডারকৃত গম ছাড়করণ দেয়ায় বন্দর দিয়ে আবারো গম আমদানি শুরু হয়েছে। বৈঠকে ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে বলে জানান ভারতীয় ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে গম আমদানি অব্যাহত থাকলেও তার পরিমাণ বেশ কম।

সম্পর্কিত খবর