শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

চাপের মুখে পড়বেন এরদোগান

ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য করার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

৩০ সদস্যের ন্যাটো জোটের বেশিরভাগ দেশ ফিনল্যান্ড-সুইডেনকে স্বাগতম জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে যেহেতু বেশিরভাগ দেশই এ দুটি দেশের পক্ষে আছে ফলে তাদেরকে সদস্য করে নেওয়ার বিষয়টি মেনে নিতে চাপের মুখে পড়বেন এরদোগান। এমনকি শেষ পর্যন্ত তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনকে সদস্য করে নিতে অনুমোদনও দেবে।

কূটনীতি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি দীর্ঘায়িত করতে পারবেন। কিন্তু তিনি তা আটকে দিতে পারবেন না। কারণ সুইডেন-ফিনল্যান্ডের প্রতি সমর্থন আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো পরাশক্তিগুলোর। তাছাড়া বাল্টিক অঞ্চলে ন্যাটোর শক্তিও বাড়বে ফিনল্যান্ড-সুইডেন যোগ দিলে।

এদিকে তুরস্ক সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে।

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সুইডেন কুর্দিস সন্ত্রাসী দল পিকেকে-কে মদদ দেয়। তারা চায় সুইডেন এসব বন্ধ করুক।

এখন তুরস্কের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে সুইডেন।

আর এরই অংশ হিসেবে তুরস্কে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে সুইডেন। সুইডিশ কূটনীতিকরা তুরস্ককে তাদের অবস্থান পরিস্কার করার চেষ্টা করবে এবং তুরস্কের সমর্থন আদায়ের চেষ্টা করবে।

সম্পর্কিত খবর