শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

রক্ত দেবেন, তরুণদের প্রতিশ্রুতি দিলেন সানি লিওনি

এমন অসাধারণ দৃশ্য আর কখনও দেখেননি বলিউড ডিভা সানি লিওনি। এমন সম্মানে আবেগে আপ্লুত তিনি। প্রতিশ্রুতি দিলেন, এবার থেকে তিনি রক্ত দান করবেন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ১৩ মে নিজের ৪১তম জন্মদিন উদযাপন করেছেন সানি লিওনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের জন্য দিয়েছিলেন পার্টি। আর পুরো ভারতে সানির ভক্তরা বিশেষ দিনটি উদযাপন করেছেন।

কর্ণাটকের একটি গ্রামের তরুণেরা সানির জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করেন। সেই খবর পত্রিকার পাতায় দেখে আবেগে আপ্লুত এই নায়িকা। সামাজিক পাতায় খবরটি শেয়ার করে সানি প্রতিশ্রুতি দিয়েছেন তিনিও রক্ত দান করবেন।

কর্ণাটকের কমরহল্লি গ্রামের অধিবাসীরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেন। ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করে সানি লিখেছেন, ‘ওহ ঈশ্বর, এটা অবিশ্বাস্য। আপনাদের সম্মানে আমিও রক্ত দান করব! অসংখ্য ধন্যবাদ! আপনারা সবাই আমাকে সত্যিই বিশেষ অনুভূতি এনে দিয়েছেন! আপনাদের ভালোবাসি!’

খবরে প্রকাশ, কমরহল্লি গ্রামের তরুণেরা লিওনির জন্মদিন উপলক্ষে কেক কাটেন, খাবার পরিবেশন করেন এবং রক্তদান কর্মসূচির আয়োজন করেন।

সানির নামে তরুণেরা দাতব্য সংস্থা খুলেছেন। গ্রামবাসীরা জানান, এতিম শিশুদের সাহায্য করার জন্য সানি লিওনিকে শ্রদ্ধা করেন তাঁরা। এ সংস্থা দ্বিতীয় বারের মতো সানির জন্মদিন সাড়ম্বরে আয়োজন করল।

সম্পর্কিত খবর