শিরোনাম
icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা
down of head

অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে স্ত্রী-সন্তানসহ ডা. বাসুদেবের মৃত্যু

অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তানসহ প্রাইভেটকারে করে বাড়ি যাচ্ছিলেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহা। কিন্তু বাড়ি থেকে মাত্র ৩০ মিনিটের পথ দূরে থাকতে বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। তাতে প্রাইভেটকারে থাকা ডা. বাসুদেব, তার স্ত্রীর ও ছেলে মারা গেছেন। তবে পরিবারের সঙ্গে গোপালগঞ্জ না যাওয়ায় ডা. বাসুদেবের একমাত্র কন্যা বেঁচে গেছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন হলেন ডা. বাসুদেবসহ পরিবারের আরও দুই সদস্য।

বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানিতে দুর্ঘটনায় পড়ে তাদের প্রাইভেটকার। কিন্তু বাড়িতে পৌঁছানোর মাত্র আধা ঘণ্টা আগে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

অথচ বাড়ি যাওয়ার পথে এবং দুর্ঘটনার চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের নিয়ে ফেরিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনায় তার আর ‘প্রাণ’ নিয়ে বাড়ি যাওয়া হলো না।

ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন।

দুর্ঘটনা প্রসঙ্গে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চ. দা.) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় পড়ে। এতে প্রায় ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর