শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাজধানীতে ৩ বছরের শিশুকে হত্যা, সৎ বাবা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে নামিরা ফারিজ নামে তিন বছরের এক শিশুকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎবাবা শহীদুল ইসলামের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এরপর নামিরার মা তাসলিমা জাহান একটি হত্যা মামালা দায়ের করেন। মামলার পর শহীদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শহীদুল ইসলাম ঢাকার একটি পাঁচতারকা হোটেলের পাচক আর তাসলিমা জাহান ওই হোটেলের কোরিওগ্রাফার। চাকরির সুবাদেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাত-আট মাস আগে তাসলিমা আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে শহীদুলকে বিয়ে করেন।

গত বৃহস্পতিবার নামিরাকে শহীদুল ইসলামের কাছে রেখে তিনি আইইএলটিএস পরীক্ষা দিতে যান। এরপর বাসায় ফিরে দেখেন নামিরার মাথা থেকে রক্ত ঝরছে। তাকে

দ্রুত স্থানীয় একাধিক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় নামিরা মারা যায়।

এ বিষেয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বলেন, ঘটনার পর ওই শিশুর মা ও সৎবাবাকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে শহীদুল স্বীকার করেন তিনি নামিরার ওপর নির্যাতন চালিয়েছেন। তিনি কারণে-অকারণে নামিরাকে চড়-থাপ্পড় মারতেন। বৃহস্পতিবার মা (তাসলিমা জাহান) না থাকায় তিনি তাকে চড়-থাপ্পড় মারেন। থাপ্পড়ে ছিটকে গিয়ে খাটের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় নামিরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সম্পর্কিত খবর