শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

হঠাৎ কেন কলকাতায় যাচ্ছেন তারকারা?

বিভিন্ন কাজে প্রায়ই দেশের বাইরে যান তারকারা। কখনো ব্যক্তিগত, আবার কখনো শুটিং বা কনসার্টে অংশ নিতে।

গতকাল (শুক্রবার) হুট করেই কলকাতায় উড়াল দেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন, ববি হক এবং কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। তিনজনই বিমানে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এমনকি কলকাতায় নেমেও একফ্রেমে দেখা যায় তাদের।

এদিকে আজ (১৪ মে) কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। তাদের সঙ্গে রয়েছেন অভিনেতা মীর সাব্বিরও। ফেসবুকে ছবি পোস্ট করে কলকাতায় যাওয়ার বিষয়টি জানিয়েছেন শুভ।

এখন প্রশ্ন হলো- হঠাৎ দেশীয় একঝাঁক তারকা কেন কলকাতায় উড়াল দিলেন?

এ প্রসঙ্গে মমতাজ গণমাধ্যমকে জানান, কলকাতায় টেলিসিনে সোসাইটির আয়োজনে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে গেছেন তারা।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের আসরেও বাংলাদেশের শিল্পীদের সম্মাননা প্রদান করা হবে।

গত বছর অ্যাওয়ার্ড প্রদানের ১৮তম আসরে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ‘মিয়া ভাই’ খ্যাত ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। একই আয়োজনে বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জাকিয়া বারী মমকে পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর