শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

গম রফতানি সীমিত করতে চায় ভারত

গম রফতানি সীমিত করার কথা ভাবছে ভারত। বৈরী আবহাওয়ায় দেশটিতে প্রত্যাশার তুলনায় কম গম উৎপাদনের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রফতানির পরিবর্তে স্থানীয় সরবরাহ বাড়ানোর প্রতি জোর দিচ্ছে দেশটির সরকার। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

চলতি মাসের প্রথম সপ্তাহে গমের উৎপাদন পূর্বাভাস কমিয়েছে ভারত সরকার। ২০২২-২৩ মৌসুমের জন্য প্রাক্কলিত উৎপাদন ধরা হয়েছে ১০ কোটি ৫০ লাখ টন। গমের ফলন আসার শেষ ও গুরুত্বপূর্ণ সময়ে প্রধান আবাদি অঞ্চলে দাবদাহের সৃষ্টি হয়েছে। গরম বাতাসে বেশির ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই পূর্বাভাস কমানো হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ভারত রেকর্ড সর্বোচ্চ ১১ কোটি ১০ লাখ টন গম উৎপাদনের প্রাক্কলন করেছিল। পরিস্থিতি অনুকূলে থাকলে টানা সাত বছরের মতো শস্যটির রেকর্ড উৎপাদন হওয়ার সম্ভাবনা ছিল।

উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় গম রফতানি সীমিত করার কথা ভাবছে ভারত সরকার। গমের বৈশ্বিক বাজার এমনিতেই ঊর্ধ্বমুখী। তার ওপর ভারত এমন সিদ্ধান্ত নিলে বাজারে অস্থিতিশীলতা আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক। এক্ষেত্রে ইউক্রেনেরও ভালো আধিপত্য রয়েছে। কিন্তু চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির কৃষি খাত হুমকির মুখে পড়ে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার রফতানি খাতে প্রতিবন্ধকতা তৈরি হয়। অন্যদিকে কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেনের সব বন্দর বন্ধ হয়ে পড়েছে। দুই দেশের মধ্যে সংঘাতের কারণে বছরের শুরু থেকেই গমের বৈশ্বিক বাজার চড়া।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ২০২১-২২ মৌসুমে রেকর্ড পরিমাণ গম রফতানির প্রক্ষেপণ করেছিল ভারত। রফতানির পরিমাণ ধরা হয়েছিল ৯০ লাখ টন। পরবর্তী মৌসুমে রফতানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা ছিল। তবে এ সম্ভাবনা এখন অনিশ্চয়তায় রূপ নিয়েছে। উৎপাদন ছোট হয়ে আসতে পারে। দেশের ১৪০ কোটি জনগণের চাহিদা মেটানোর জন্য রফতানি ও স্থানীয় সরবরাহে ভারসাম্য আনা জরুরি।

সম্পর্কিত খবর