শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

দুর্বল চাহিদায় তামা আমদানি কমিয়েছে চীন

করোনা মহামারীর ধাক্কায় আবারো বিপাকে চীনের অর্থনীতি। শিল্প খাতে স্থবিরতা নেমে এসেছে। এতে দেশটিতে তামার চাহিদায় মন্দা দেখা দিয়েছে। ফলে ব্যবহারিক ধাতুটি আমদানিতে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

এপ্রিলে চীনের তামা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কমেছে। দেশটির শুল্ক বিভাগ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশজুড়ে কঠোর লকডাউনে শিল্প উৎপাদন ও তামার ব্যবহার ব্যাহত হচ্ছে।

চীন বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটি ৪ লাখ ৬৫ হাজার ৩৩০ টন অপরিশোধিত তামা ও তামাজাত পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৮৪ হাজার ৮৯০ টন। এমনকি চলতি বছরের মার্চের তুলনায়ও আমদানি কমেছে। ওই সময় দেশটি ৫ লাখ ৪ হাজার ৯ টন অপরিশোধিত তামা ও তামাজাত পণ্য আমদানি করেছে।

এপ্রিলে টানা দ্বিতীয় মাসের মতো চীনের কারখানাগুলোর কার্যক্রম ছিল গতিহীন। ২০২০ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে খারাপ সময় পার করছে এসব কারখানা। কভিড-১৯ জনিত লকডাউনে শিল্প উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। জটিলতা দেখা দিয়েছে সরবরাহ চেইনে।

পাঁচ সপ্তাহ ধরে চলা লকডাউনের প্রভাবে সাংহাই শহরে গাড়ি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যাতায়াতে কঠোর বিধিনিষেধে প্রপার্টি খাতের প্রবৃদ্ধিও থমকে গিয়েছে।

শুল্ক বিভাগের তথ্য জানায়, চলতি বছরের প্রথম চার মাসে চীন ১৯ লাখ ৪০ হাজার টন তামা আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি মাত্র দশমিক ৯ শতাংশ বেড়েছে।

তথ্যানুযায়ী, এপ্রিলে কপার কনসেনট্রেট বা আংশিক প্রক্রিয়াজাত তামার আকরিক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার টনে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১৯ লাখ ২০ হাজার টন।

চাহিদা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় তামার দাম সাড়ে চার মাসের সর্বনিম্নে অবস্থান করছে।

শুল্ক বিভাগ জানায়, গত মাসে চীন ৫ লাখ ৯৬ হাজার ৮৬৩ টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য রফতানি করেছে। এর আগের মাসের মতোই রফতানি অপরিবর্তিত আছে।

তবে চলতি বছরের প্রথম চার মাসে চীনের অ্যালুমিনিয়াম রফতানি ২৯ শতাংশ বেড়েছে। জানুয়ারি-এপ্রিল পর্যন্ত ২২ লাখ ৩০ হাজার টন রফতানি করা হয়।

সম্পর্কিত খবর