শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

পুলিশ সদস্যের বাসাতেই আশ্রয় নিয়েছিল নিখোঁজ সেই চার কিশোরী

নিখোঁজের ৩২ ঘণ্টা পর লক্ষ্মীপুরের সেই চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় এক পুলিশ সদস্য তাদের পুলিশ হেফাজতে দেন। জেলা কারাগারের পাশে ওই পুলিশ সদস্যের বাসাতেই আশ্রয় নিয়েছিল চার কিশোরী। জেলা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল রাত ৯টার দিকে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

সাংবাদিকদের পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান জানান, অভাব-অনটনে থাকা চার কিশোরী কাজের সন্ধানে বাবা-মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে একটি সিএনজিযোগে জেলা শহরের উত্তর তেমুহনীতে এসে পুলিশ সদস্য নুরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু তাদের অবস্থান পরিবারের সদস্যদের জানাতে নিষেধ করায় সন্দেহ হয় ওই পুলিশ সদস্যের। পরে বিষয়টি কমলনগর থানায় অবহিত করা হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, কারও প্ররোচনা কিংবা তাদের কেউ অপহরণ করেনি। স্বেচ্ছায় তারা কাজের সন্ধানে বাড়ি ছাড়ে। তারপরও বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। চার কিশোরীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, ডিএসবির ওসি একেএম আজিজুর রহমান মিয়া, কমলনগর ওসি মো. সোলায়মান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমলনগর উপজেলার বাদামতলী এলাকার সামিয়া আক্তার, জোবায়দা আক্তার, সিমু আক্তার ও মিতু আক্তার নামে চাচাতো ও খালাতো চার বোন গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। এর পর তাদের খোঁজ না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ে। পরে নানি পরিচয়ে আকলিমা নামে এক নারী কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সম্পর্কিত খবর