শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

রোববার পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ

লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের।

এর আগে গত ২৮ এপ্রিল ও ৫ মে কোম্পানিটির লেনদেন কেবল স্পট মার্কেটে হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩১ মে হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৫ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরেও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩৭ টাকা ৬৩ পয়সায়।

২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে বছরের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৬২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ২৫ পয়সা।

এছাড়া ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল পূবালী ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭ হিসাব বছরে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি। ২০১৬ হিসাব বছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি ৮ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৮৪১ কোটি ১৮ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক শূন্য ৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪১ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার পূবালী ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৩ টাকা ৪০ পয়সা ও ৩১ টাকা।

 

 

সম্পর্কিত খবর