ট্রাস্ট আজিয়াটা পের জাকাত ক্যাম্পেইন উদ্বোধন
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের যেকোনো মাদ্রাসা ও এতিমখানায় জাকাত দেয়ার সহজ পদ্ধতি নিয়ে এলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’। সম্প্রতি ঢাকার মেরুল বাড্ডার মাদ্রাসাতুন নূর ও এতিমখানায় জাকাত সংগ্রহের এ ক্যাম্পেইন উদ্বোধন করল ট্যাপ। এ সময় উপস্থিত ছিলেন ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান ও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এখন থেকে গ্রাহকরা জাকাত দিতে চাইলে তাদের নিজস্ব ট্যাপ অ্যাকাউন্ট থেকে সরাসরি নির্দিষ্ট মাদ্রাসাতে জাকাত দিতে পারবেন। জাকাত দিতে ট্যাপ অ্যাপ থেকে ‘জাকাত ট্যাব’ ক্লিক করে মাদ্রাসার তালিকা দেখতে পারবেন। তালিকাভুক্ত যে মাদ্রাসায় জাকাত দিতে চান সেটা নির্বাচন করে টাকার পরিমাণ উল্লেখ করে সেন্ড করে জাকাত দিতে পারবেন। গ্রাহকদের দেয়া জাকাত সরাসরি ওই মাদ্রাসার অ্যাকাউন্টে চলে যাবে। দেশের যেকোনো মাদ্রাসা এ তালিকায় যোগ হতে পারবে। ট্যাপের তালিকায় যোগ হতে চাইলে ট্যাপের নিজস্ব কল সেন্টার ১৬৭৩৩ নম্বরে যোগাযোগ করে বাাংলাদেশের যেকোনো মাদ্রাসা ও এতিমখানা তালিকায় যুক্ত হতে পারবেন।


