শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

দেশের অর্জন কেউ যাতে ম্লান না করতে পারে: কৃষিমন্ত্রী

দেশের অর্জনকে কেউ যাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও চক্রান্ত করে ম্লান না করতে পারে এ বিষয়ে কৃষিবিদদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাকৃবির পাঁচজন অ্যালামনাই এ বছর একুশে পদক পাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তি দেশের অর্জনকে ম্লান ও দুর্বল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। কৃষিবিদদের পেশাজীবী, কৃষিবিদ ও বুদ্ধিজীবী হিসেবে সচেতন থাকতে হবে, যাতে কোনোক্রমেই কেউ দেশের অর্জনকে ছোটো করতে না পারে।

অনুষ্ঠানে এ বছর একুশে পদকপ্রাপ্ত বাকৃবির ইমেরিটাস অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এনামুল হক, সাহানাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌসিকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, পাঁচজন কৃষিবিদ এ বছর রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন, এটি আমাদের সবার কৃষিবিদের জন্য অহংকারের, গর্বের। এ পুরস্কার সব কৃষিবিদেরকে প্রেরণা যোগাবে।

মন্ত্রী বলেন, গত দুই বছর ধরে করোনার অভিঘাতে এবং সাম্প্রতিক রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই অর্থনীতিতে ও খাদ্য দ্রব্যের দামে অস্থিরতা চলছে। এ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়নি; বরং সারা পৃথিবীতে দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে। এই সাফল্যের পেছনে রয়েছে দেশের গার্মেন্টস শিল্প, রেমিট্যান্স ও কৃষি-এই তিনটি খাত। কৃষির এই সাফল্যকে আরও এগিয়ে নিতে কৃষিবিদের আরও জোরাল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন সংস্থা প্রধান, বিজ্ঞানীসহ পাঁচ শতাধিক বাকৃবি অ্যালামনাই উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর