শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

২০০ জনকে আসামি করে অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা

রাজধানীর নিউমার্কেট এলাকার শিক্ষার্থী ও দোকানিদের মদ্যে সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই অ্যাম্বুলেন্সের মালিক মো. সুজন শনিবার রাতে নিউমার্কেট থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট থানার ওসি স ম কাইয়ুম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

গত ১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউমার্কেটের দুই দোকানের কর্মীদের দ্বন্দ্বের পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েক কর্মীকে ডেকে আনে। তারা গিয়ে মারধরের শিকার হওয়ার পর ছাত্রাবাসে ফিরে আরও শিক্ষার্থীদের নিয়ে সোমবার মধ্যরাতে নিউমার্কেটে হামলা চালাতে গেলে বাঁধে সংঘর্ষ।

এর ধারাবাহিকতায় পরদিনও দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। এতে ৫০ জনের বেশি মানুষ আহত হন। সে সময় আহত একজনকে সরিয়ে নিতে গিয়ে নুরজাহান মার্কেটের সামনের সড়কে ভাঙচুরের শিকার হয় একটি অ্যাম্বুলেন্স।

সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এর আগে কয়েকটি মামলায় দেড় সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সংঘর্ষের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ১০ হেলমেটধারী হামলাকারীকে শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

 

সম্পর্কিত খবর