শিরোনাম
down of head

বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও মুছে ফেলেছে টিকটক

চীনভিত্তিক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক সম্প্রতি বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও মুছে ফেলেছে।

টিকটকের গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২১) কমিউনিটি গাইডলাইনস রিপোর্টে এই তথ্য জানানো হয়।

রিপোর্ট অনুযায়ী, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে মুছে ফেলা ভিডিওর আকারের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম।

গত বছরের ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বিশ্বজুড়ে সাড়ে ৮ কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক। কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে এই ভিডিওগুলোর ৯৪ দশমিক ১ শতাংশই পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে।

টিকটক কর্তৃপক্ষ বলেছে, এটা তাদেরকে অনলাইনে হয়রানি ও স্বার্থসিদ্ধির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করছে।

সম্পর্কিত খবর