শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

চীনের বেইজিংয়ে শুরু হয়েছে করোনার গণপরীক্ষা

সম্প্রতি কোভিড রোগী শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চীনের রাজধানী বেইজিং নগরীর বাসিন্দাদের গণ-কোভিড পরীক্ষা শুরু করেছে। খবর বিবিসির।

বেইজিংয়ের চাওয়াং এলাকায় গত সপ্তাহান্তে ২৬ জনের করোনা শনাক্ত হয়। বেইজিংয়ের সর্বশেষ কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বাধিক শনাক্তের সংখ্যা।

এদিকে, পর্যাপ্ত খাদ্য সরবরাহের সরকারি আশ্বাস সত্ত্বেও সুপারমার্কেট ও বিভিন্ন দোকানের বাইরে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে।

আশঙ্কা করা হচ্ছিল, বেইজিংও চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ের মতো একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সাংহাইয়ে প্রায় ২৫ মিলিয়ন মানুষকে কয়েক সপ্তাহ ধরে নিজ নিজ বাড়িতে নিভৃতবাসে থাকতে হয়েছিল।

বেইজিংয়ের রোগ প্রতিরোধ দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের বৃহত্তম চাওয়াং এলাকার ৩৫ লাখ বাসিন্দা তিন দফা গণপরীক্ষা হবে।

সুপারমার্কেটে ছুটছেন বাসিন্দারা। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে সুপারমার্কেটের পণ্যে তাকগুলো খালি এবং কাউন্টারে ক্রেতার সারি দেখানো হয়েছে।

সম্পর্কিত খবর