শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতার ২ দেহরক্ষী নিহত

 

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের ২ দেহরক্ষী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮)। শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে তিনি বসবাস করতেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। তারা স্বীকার করে ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিহত দ্বীপ ও সাইফুল ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করেছিল পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।

সম্পর্কিত খবর