শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

বিক্ষোভের মুখে পদত্যাগ ইরাকি প্রধানমন্ত্রীর

 

সরকারবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

দেশটির সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

এর আগে জুমার খুতবায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি। এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান আদেল আবদুল মাহদি।
তিনি বলেন, তার আহ্বান এবং যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রধান হিসেবে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি সংসদে আবেদন জানাব।

এদিকে এদিন আরেকটি রক্তক্ষয়ী দিন পার করেছে ইরাক। নিরাপত্তা বাহিনীর গুলিতে রাজধানী বাগদাদ এবং দক্ষিণাঞ্চলে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে ৪০০ জন প্রাণ হারিয়েছেন। সরকার পরিবর্তন না হলে এ পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেবে বলে খুতবায় সতর্ক করে দেন সিসতানি।
৭৭ বছর বয়স্ক আবদুল মাহদি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায়ই বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবার দুরবস্থার কারণে জনঅসন্তোষে পড়তে হয় তার সরকারকে।

সম্পর্কিত খবর