শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

‘প্রাথমিকে সহকারী শিক্ষকদের দ্বিতীয় গ্রেড দ্রুত বাস্তবায়ন’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। রোববার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদিন ধরে ছেলে মেয়েরা স্কুলে থাকে, একটা কথা আছে ক্ষুধা লাগলে ভালোবাসাও ভালো লাগে না। শিক্ষার্থীরা যাতে স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে, সেই লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশের প্রতিটি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি। আগামী দুই মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি আমরা।

তিনি আরও বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকদের দ্বিতীয় গ্রেডে উন্নতিকরণের যে দাবি দীর্ঘদিনের সেটিও দ্রুত বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যেই শিক্ষকদের গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মন্ত্রী বলেন প্রাথমিকের শিক্ষকরা যেন পদোন্নতি পান সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। যারা ভালো শিক্ষক তারা যেন পদোন্নতি পান এবং ডিডি পর্যন্ত তারা যেতে পারেন সে বিষয়েও আমরা কাজ করছি।

এসময় মন্ত্রী নিজেরে ছেলে বেলার স্মৃতি উল্লেখ করে বলেন, আমরা নতুন বই পেতাম না, পুরাতন বই পড়তে হত আমাদের। এখন শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই, নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ হয় সেটা আমরা আনতে পেরেছি।

এসময় তিনি বলেন, এখন আমরা নতুন ভবন দিচ্ছি, শিক্ষকদের অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি। আমরা চাই আপনারা শুধু শিক্ষার্থীদের ভালো করে পড়ালেখা করান। তাদের প্রতি যত্নবান হন। যাতে ২০৪১ সালের উন্নত বাংলাদেশে গড়ার কারিগর হতে পারে এ সকল শিক্ষার্থীরা।

মন্ত্রী এদিন পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ জেলার মোট ৬৫ টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও ১৫টি ভবনের ভিত্তি স্থাপন করেন।

সম্পর্কিত খবর