শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের লম্বা সারি

দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট ও দৌলতদিয়ায় ঘাট সংকটে নদী পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের লম্বা সারি তৈরি হয়েছে। এছাড়া যাত্রীবাহী পরিবহনগুলোকেও ফেরির নাগাল পেতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে জানা যায়, দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের প্রায় এক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লাইন তৈরি হয়েছে। এরমধ্যে কিছু যাত্রীবাহী পরিবহনও রয়েছে।

আরও জানা গেছে, বর্তমানে এই রুটে ১৯টি ফেরির স্থানে চলাচল করছে ১৭টি। এছাড়া দৌলতদিয়া প্রান্তের চারটি ফেরি ঘাটের তিনটি ঘাট সচল রয়েছে। নদীর পানি বাড়ায় সকাল ১০টার দিকে ৫ নম্বর ঘাট বন্ধ রেখে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। দুপুর ১২টার দিকে সেটি চালু হয়। পরবর্তীতে ৩ নম্বর ঘাট বন্ধ করে উঁচু করার কাজ শুরু করা হয়। যার কারণে দৌলতদিয়ায় যানবাহনের সারি তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাটে আলমগীর হোসেন, আরিফুর রহমানসহ কয়েকজন যাত্রী জানান, তারা প্রায় দুই থেকে তিন ঘণ্টা দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য অপেক্ষা করছেন। ঘাটে কাজ চলার কারণে এরকম হচ্ছে বলে শুনেছেন। তারা বলছেন, ঈদের আরও কয়েকদিন বাকি আছে। এখন এরকম হলে, ঈদে ঘরমুখো যাত্রীদের কী অবস্থা হবে। কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান, এ নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। এবং দৌলতদিয়া প্রান্তে ঘাট সচল আছে তিনটি । যে কারণে যানবাহনের কিছু সিরিয়াল আছে।

সম্পর্কিত খবর