শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

গার্মেন্ট মালিক উধাও, রাত জেগে পাহারা দিচ্ছে শ্রমিকরা

রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ৩ দিন ধরে রাত জেগে প্রতিষ্ঠানটি পাহারা দিয়ে যাচ্ছেন। এছাড়া গার্মেন্ট থেকে মালামাল যাতে সরিয়ে না নেওয়া হয় সেজন্যই পাহারা বসায় শ্রমিকরা। বাসায় গিয়েও মালিকের দেখা পাননি শ্রমিকরা। এসব করেও গার্মেন্ট মালিকের দেখা মিলছে না।

১ সপ্তাহ ধরে মিরপুর ৭ নম্বরের কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। মার্চ মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে সাড়ে ৩শ শ্রমিক গার্মেন্টের ভেতর অবস্থান নেন। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কয়েক দফা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এরপর রাতে গার্মেন্টের সামনে পালাক্রমে পাহারা বসান শ্রমিকরা।

সরেজমিনে শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, সকাল থেকেই কয়েকশ শ্রমিক মিরপুর ৭ নম্বরের কটন গার্মেন্টের সামনে জড়ো হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মালিক পক্ষ যাতে সেলাই মেশিন ও মূল্যবান মালামাল নিয়ে পালাতে না পারে সে জন্যই এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। মালিক পক্ষ সাড়ে ৩শ শ্রমিকের বকেয়া বেতন না দিয়ে কিছু দিন ধরে গা ঢাকা দিয়েছে।

শ্রমিকরা জানান, ২ দিন কয়েকশ শ্রমিক মিছিল নিয়ে মিরপুর থেকে উত্তরায় বিজিএমইএ অফিস পর্যন্ত হেঁটে গেছেন। বিজিএমইএ কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছে ২৫ তারিখে সমস্যার সমাধান হবে।

গার্মেন্ট অপারেটর মালেকা বলেন, ৩ দিন রাত জেগে পাহার দিয়েও মালিকের দেখা পাইনি। মিরপুর ১২ নম্বরে তাকে তার বাসায় গিয়েও পাইনি। অনেক গরম পড়েছে। তারপরও হেঁটে বিজিএমইএ অফিস পর্যন্ত গিয়েছি। তারা বলেছেন, ব্যবস্থা করে দেবেন।

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি বলেন, শ্রমিকরা তাদের দাবি-দাওয়া নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ঈদের আগেই সমাধান করব।

 

 

সম্পর্কিত খবর