শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

আফগানিস্তানে ফের মসজিদে বিস্ফোরণে নিহত ৩

আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৩ জন।

বিবিসি জানায়, কুন্দুজের মৌলবী সেকান্দার সুফি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় চালানো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেন, ‘কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন’।

এর আগে ‍বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদসহ কয়েকটি স্থানে বোমা হামলা হয়েছে। পৃথক চারটি বিস্ফোরণে এদিন অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেসব হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এসব হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

সম্পর্কিত খবর