শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

সুনামগঞ্জে ফসলের ক্ষতি হলেও দেশব্যাপী প্রভাব পড়বে না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জের ফসলের ক্ষতি হলেও সারা দেশে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জে হাওর পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে এ বছর ২০১৭ সালের চেয়েও বেশি পানি হয়েছে। তবে, বাঁধের কাজ ভালো হওয়ায় ক্ষতির পরিমাণ কম।’

‘এখন পর্যন্ত পাঁচ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে’ উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের সব ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সুনামগঞ্জে বন্যার ফসলের ক্ষতি হলেও সারা দেশের খাদ্যের ঘাটতি হবে না, দেশে দ্রব্যমূল্য বাড়বে না।’

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী খবরের ক্ষেত্রে সাংবাদিকদের ‘সংযত’ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিয়ে দাম বাড়াবে।’

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত খবর