শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

যে ৬ ব্যাংকে মিলবে নতুন টাকা

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (২০ এপ্রিল) থেকে বাংলাদেশ ব্যাংকসহ চট্টগ্রামের ৬টি ব্যাংকের বুথ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত জনপ্রতি ১৮ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের দুটি কাউন্টার এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখায় নতুন টাকার নোট বিনিময় শুরু হবে বুধবার। অন্য বেসরকারি ব্যাংকসমূহ হলো ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা এবং প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখা।

২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ৭ কর্মদিবসে উপরোক্ত ব্যাংক সমূহের নির্ধারিত কাউন্টার থেকে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট নিতে পারবেন।

 

সম্পর্কিত খবর