শিরোনাম
down of head

নড়াইলে ৫’শ টাকার জন্য চা বিক্রেতাকে খুন

আল আমিন,নড়াইল : নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার চা বিক্রেতা ইমাম হাসান রাজু (৪০)কে একই এলাকার জুয়েল শেখ (৪০) কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রাম্য শত্রুতার জের ধরে সোমবার জুয়েলের স্ত্রী প্রতিবেশী রাজুর স্ত্রীর বিরুদ্ধে ৫শ টাকা চুরির অভিযোগ আনে। এ ঘটনায় তাদের মধ্যে ঝগড়াও হয়। রাজু বিষয়টি জানতে পেরে ঘটনাটি মিমাংসার জন্য বিকেলে চায়ের দোকান থেকে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ভাটিয়া এলাকার গ্রাম্য কবরাস্থনের কাছে আসলে জুয়েল রাজুকে কুপিয়ে হত্যা করে। প্রসঙ্গত, রাজু সনাতন ধর্ম হতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার বাবার নাম হরিপদ বিশ্বাস।

সদর থানার ওসি শওকত কবির বলেন, হত্যার সাথে জড়িত সন্দেহে জুয়েল পলাতক রয়েছে। তবে জুয়েলের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর