শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

মার্চে চীনের আকরিক লোহা আমদানি ১৪.৫% কমেছে

গত মাসে চীনে আকরিক লোহা আমদানি কমেছে। এতে দেশটির ইস্পাত উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমদানি কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে ব্রাজিল। মার্চে দেশটি চীনে অত্যন্ত স্বল্পমাত্রায় আকরিক লোহা সরবরাহ করে। এছাড়া চলমান ইউক্রেন যুদ্ধ আগামী মাসগুলোয় ধাতুটির বাণিজ্যিক প্রবাহ বাধাগ্রস্ত করবে বলেও ধারণা করা হচ্ছে।

বাজারবিশ্লেষকরা জানান, অস্ট্রেলিয়ার পর ব্রাজিলই চীনে সবচেয়ে বেশি আকরিক লোহা সরবরাহ করে। কিন্তু গত মাসে ভারি বৃষ্টিপাতের কারণে যথাসময়ে ব্রাজিলের বন্দর ছেড়ে যেতে পারেনি আকরিক লোহাবাহী জাহাজগুলো।

চীন বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশ। শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, মার্চে দেশটির আকরিক লোহা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, মার্চে দেশটি ৮ কোটি ৭২ লাখ ৮০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ২১ লাখ ১০ হাজার টন।

বৈরী আবহাওয়ায় শীর্ষস্থানীয় খনিগুলো বন্দরে পর্যাপ্ত আকরিক লোহা সরবরাহ করতে পারেনি। এছাড়া ব্রাজিলের খনিজ উত্তোলক প্রতিষ্ঠান ভ্যালে ভারি বৃষ্টিপাতের কারণে গত মাসের শুরুতে কারাজাস খনিতে উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়।

পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানায়, চীনে আকরিক লোহা সরবরাহের দিক থেকে নেতৃস্থানীয় অস্ট্রেলিয়া। কিন্তু বাণিজ্যিক ও কূটতৈনিক বৈরির কারণে দেশটি থেকে আকরিক লোহা আমদানি বাড়াচ্ছে না চীন। মার্চের আমদানি গত বছরের একই সময়ের মতো প্রায় অপরিবর্তিত ছিল। তবে ব্রাজিল থেকে একই সময়ের ব্যবধানে আমদানি কমেছে ২৮ দশমিক ৬ শতাংশ। বিশ্লেষকদের ধারণা, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আগামী মাসগুলোয় চীনের আকরিক লোহা আমদানি আরো কমতে পারে।

বেইজিংভিত্তিক হুয়াতাই ফিউচারসের বিশ্লেষক ওয়াং উইংয়ু বলেন, অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে যে পরিমাণ আকরিক লোহা আমদানি করা হয়, তার ৪০ শতাংশই বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া আগামী মাসগুলোয় দেশ দুটি চীনের পরিবর্তে অন্য ক্রেতাদের কাছে আকরিক লোহা রফতানিতে মনোযোগ বাড়াতে পারে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন ২৬ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টন আকরিক লোহা আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৫ দশমিক ২ শতাংশ কমেছে। ওই সময় দেশটি ২৮ কোটি ৩০ লাখ টন আকরিক লোহা আমদানি করেছিল।

সম্পর্কিত খবর