রেনাটার ২২ হাজার শেয়ার কিনেছে সাজেদা ফাউন্ডেশন
পূর্ব ঘোষণা অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের করপোরেট পরিচালক সাজেদা ফাউন্ডেশন কোম্পানিটির ২২ হাজার শেয়ার কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার কেনা সম্পন্ন করেছে ফাউন্ডেশন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৬ মার্চ ডিএসইর মাধ্যমে শেয়ার কেনার ঘোষণা দেয় সাজেদা ফাউন্ডেশন।



