শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘মশারি’ দেখে মুগ্ধ বাঁধন

‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভাল’ বসেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। এর মধ্যে একটি হলো- আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’, আর অন্যটি নুহাশ হুমায়ূনের ‘মশারি’।

সিনেমা দুটির জন্য এর কলাকুশলীরা এখন টেক্সাসে অবস্থান করছেন। সেখানে আছেন রেহানা’খ্যাত আজমেরী হক বাঁধনও। উৎসবে নুহাশ হুমায়ূনের ‘মশারি’ দেখে মুগ্ধ হয়েছেন তিনি। জানালেন, বাংলাদেশি হরর সিনেমার মধ্যে সেরা কাজ এটি।

বাঁধনের ভাষ্য, ‘আমি ১৪ এপ্রিল এসেই তাদের ছবিটি দেখতে যাই। প্রথমে অন্য একটি স্বল্পদৈর্ঘ্য দেখার পর নুহাশেরটা ছিল। আমি এত ক্লান্ত ছিলাম যে অলমোস্ট ঘুমিয়ে যাচ্ছিলাম। নুহাশের হরর দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে উঠি। এটা আমি কী দেখছি! আমাদের দেশে তো হরর ছবি দুর্ভাগ্যবশত কৌতুক হয়ে যায়। আমি মুগ্ধ নুহাশের কাজ দেখলাম। ইয়াংরা তাদের গল্প বলছে তাদের মতো করে। অসাধারণ অভিনয় করেছেন শিশুশিল্পী ও সুনেরাহ।’

তিনি জানান, আজ শনিবার উৎসবে দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। সবচেয়ে বেশি টিকিট বিক্রিও হয়েছে এটির।

সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সাধারণত এর পরিচালক সাদ কোনো উৎসবে যেতে চান না। এ কারণে হয়তো আমার কাছেই ইনভাইটেশনগুলো চলে আসে। খুবই ভালো লাগে প্রবাসেও যখন ছবিটি সম্পর্কে ভালো মন্তব্য পাই। অনেক বাংলাদেশিই ইতোমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন।’

এদিকে, ‘মশারি’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি অনোরা। সে অভিনেত্রী শীলার মেয়ে। অনোরার সঙ্গে এর অপর চরিত্রে আছেন ‘ন ডরাই’খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি লিটল-বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।

অপরদিকে, ‘রেহানা মরিয়ম নূর’র কেন্দ্রীয় চরিত্রে আছেন বাঁধন। সিনেমাটি এরই মধ্যে কান উৎসবের বেশ প্রশংসিত হয়।

সম্পর্কিত খবর