শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৯৯৯-এ অভিযোগ করে নির্যাতনের শিকার, ৩ পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ৯৯৯-এ ফোন করে অভিযোগ দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যদের উল্টো মারধর করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার পুলিশের তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ।

আজ শনিবার বিকেলে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্‌ ইফতেখার আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

ডিসি শাহ্‌ ইফতেখার আহমেদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে একজন আনসার সদস্য উপস্থিত ছিলেন, তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিবেশীর বিরুদ্ধে বাড়ির সামনে দেয়াল তুলে দেওয়াসহ নানা অভিযোগ এনে ৯৯৯-এ ফোন করে এক ভুক্তভোগী পরিবার। যাত্রাবাড়ী থানার পুলিশ সেখানে গিয়ে উল্টো ভুক্তভোগীদের মারধর করে এবং তাদের থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়।

ভুক্তভোগীর বাসায় পুলিশের নির্যাতনের ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, যাত্রাবাড়ী থানার কনস্টেবল নবনীতা বনসেন লাঠি দিয়ে এক নারীর হাতে একের পর এক বাড়ি দিচ্ছিলেন। ওই নারীর গলা টিপে ও চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নির্যাতন করেন তিনি। চুল ধরে টান দেন। আর পুলিশের অভিযুক্ত এসআই বিশ্বজিৎ সরকার ও কনস্টেবল শওকত মিলে ওই বাসার দুই পুরুষ সদস্যকে মারধর করে সিঁড়ি দিয়ে নিচে নামান।

 

সম্পর্কিত খবর