শিরোনাম
down of head

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

গতকাল শুক্রবার ময়মনসিংহে গফরগাঁও-ভালুকা সড়কে হাটুরিয়া বাইপাস এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে রাকিব (১৫) নামে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।নিহত ঐ শিক্ষার্থীর বাড়ি ভালুকা উপজেলার হাজীর বাজার এলাকায়।তার বাবার নাম খায়রুল ইসলাম।সে গফরগাঁও পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার ইমাম হাফসা হাফিজুল কোর আন মাদ্রাসার শিক্ষার্থী ।শুক্রবার সকালে বাই সাইকেল চালিয়ে ভালুকা নিজ বাড়ি যাওয়ার পথে গফরগাঁও -ভালুকা সড়কের হাটুরিয়া বাইপাস মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কা রাস্তায় পরে যায়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা ঘাতক লড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপাঠানো হয়েছে। লড়িটিকে আটক করা হয়েছে।

 

সম্পর্কিত খবর